হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আশিক ভূঁইয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার মাঝেরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশিক ভূঁইয়া মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারুলিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সাগর (২২) ও তাঁর ছোট ভাই সোহাগের (২০) সঙ্গে মাঝেরচর এলাকার রুহুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে আশিক ভূঁইয়া সাগরের কাছে জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজন সালিসের অপেক্ষায় ছিল।

অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে সাগর, সোহাগ ও তাঁদের বাবা ইউনুস আলীসহ ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলার সময় সাগরের হাতে থাকা ছুরি দিয়ে আশিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে রুহুল আমিন ও ইলিয়াস আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিক ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহুল আমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আশিকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঢাকা থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা