হোম > সারা দেশ > নরসিংদী

বড় ভাইয়ের কোদালের কোপে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়।

নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামের জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম কৃষ্ণ চন্দ্র সরকার (৭০)।

নিহতের স্বজনেরা জানান, কৃষ্ণ চন্দ্র সরকার ও প্রদ্বীপ চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে কোপ দেন। প্রদ্বীপ চন্দ্র সরকারকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী অঞ্জনা রানীকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তাঁর পরিবার পলাতক রয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা