হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর সেই কিশোরীকে ‘হত্যা করেন সৎবাবা’, আদালতে দোষ স্বীকার

গাজীপুর প্রতিনিধি

সৎবাবা আশরাফ আলী। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যে বাবাকে ছায়া মনে করা হয়, সেই সৎবাবার হাতেই প্রাণ হারিয়েছে কিশোরী। মেয়েকে হত্যার দায় স্বীকার করে আজ শনিবার (৭ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎবারা আশরাফ আলী।

আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক।

পুলিশ সুপার জানান, গত ১০ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নূরাসহ কয়েকজন কিশোরীকে গণধর্ষণ করেন। এ নিয়ে স্থানীয় সাবেক মেম্বারের বিচার-সালিসি এবং পারিবারিক অপমানের জেরে সৎমেয়ের ওপর ক্ষিপ্ত ছিলেন আশরাফ আলী।

পুলিশ সুপারের ভাষ্যমতে, পারিবারিক অপমান থেকে মুক্তি পেতে এবং অভিযুক্ত নূরাসহ অন্যদের ফাঁসাতে আশরাফ আলী কিশোরীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি কিশোরীকে তাঁর আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সরিষাখেতে নিয়ে যান আশরাফ। সেখানে তিনি একাই কিশোরীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন এবং কৌশলে দায় চাপানোর চেষ্টা করেন পূর্ববর্তী ধর্ষকদের ওপর।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ধর্ষণের বিচার চাওয়ার পরিবর্তে লোকলজ্জার ভয় এবং প্রতিহিংসা থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন সৎবাবা আশরাফ আলী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, গত ২৫ ফেব্রুয়ারি মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষাখেত থেকে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা