হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

আজ সকালে ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামের একটি তাঁত কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর পলাশ উপজেলায় একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম এমরান মিয়া (৩০)। তিনি উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে। আজ মঙ্গলবার সকালে ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে একটি তাঁত কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, এমরান বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল রাতে নাইট ডিউটির সময় তিনি হঠাৎ কারখানা থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা