হোম > সারা দেশ > নরসিংদী

চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে ফার্মেসিতে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসির তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় পথচারীরা দোকানের ভেতরে শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভেতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ি থেকে এসে ফার্মেসির মালিক মনোয়ার হোসেন ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে পিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা