হোম > সারা দেশ > নরসিংদী

ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাজল মিয়া (৫৭)। অভিযুক্ত ব্যক্তি হলেন বাদল মিয়া। তাঁরা একই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, জমির সীমানা নিয়ে কাজল মিয়া ও বাদল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাদল কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মূল আসামিকে গ্রেপ্তার ও মামলার কাজ চলমান রয়েছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা