হোম > সারা দেশ > নরসিংদী

দাওয়াতে যাওয়া হলো না ২ যুবকের, প্রাণ গেল বাসের ধাক্কায়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তাঁরা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই যুবক জুমার নামাজ শেষে দাওয়াত খেতে জঙ্গী শিবপুর থেকে মোটরসাইকেলে নরসিংদী সদরের দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হক আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা