হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় আকলিমা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক শিশু আহত হয়। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমার বাড়ি নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে আকলিমা নামে বৃদ্ধ ছয়-সাত বছর বয়সী এক শিশুকে সঙ্গে নিয়ে জেলখানা মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন এবং শিশুটি আহত হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে এবং চালককে মারধর করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

সালিস করা বিএনপি নেতা ও মূল আসামিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

কোনো স্ট্যান্ডে আজ থেকে চাঁদা নয়: সংসদ সদস্য বকুল

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি