হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় ত‍রুণীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার জেলা ও পৌর পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। 

কর্মসূচিতে নরসিংদী পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় গোস্বামী প্রমুখ বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রিজসংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে নাহিদ, সানি, দোলন, দীপুসহ কতিপয় বখাটে একটি হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তারা মেয়েদের শ্লীলতাহানি ও ছেলেদের মারধর করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ীদের আসামি করে সদর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, বিনোদনকেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

নরসিংদীতে সারোয়ার হত্যা: আর্থিক বিরোধে খুন, গ্রেপ্তার ২

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’