হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদে ফেলে দেওয়ার ২০ দিন পর সেই শিশুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ নামের এক শিশুকে নদে ফেলে দেওয়ার ২০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গত ১০ মে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ ৫০০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে তাকে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নেয় এক কিশোর। পরে শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেওয়া হয়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশু মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে।

এদিকে ঘটনার পরদিনই থানায় মামলা করেন শিশুটির বাবা বাবুল আক্তার। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে জড়িত প্রতিবেশী কিশোরকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের ২০ দিন পর আজ সকালে শিশুটির লাশ নদে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত ১১ মে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কিশোর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ