হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

বিক্ষুব্ধ জনতার আগুন। ছবি: আজকের পত্রিকা

‎ময়মনসিংহ সদর উপজেলার ফুলবাড়িয়া রোডে দাপুনিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক মো.জসিম মারা গেছেন।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ‎

‎কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।‎

‎নিহত ব্যক্তির বাড়ি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকায়।‎

‎স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। পারিবারিক কাজে আজ শহরে গিয়েছিলেন। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী জসিম নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যান। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত