হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

বাকৃবি সংবাদদাতা

আবু সাদাত মোহাম্মদ সায়েম। ছবি: সংগৃহীত

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

বাকৃবি ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিন ছিল গতকাল। এদিন রাতে বাকৃবি ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠানের গ্র্যান্ড ডিনার শেষে নিজের কক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আবু সাদাত। গাড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দীর্ঘ সময় পর বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ তখন ছিল সবার চোখেমুখে। কিন্তু সেই আনন্দ আর ধরে রাখা গেল না। আবু সাদাতের আকস্মিক মৃত্যু এক নিমেষেই সবকিছু বদলে দেয়। শোকে বাক্‌রুদ্ধ হয়ে পড়েন তাঁর বন্ধু, পুরোনো সহপাঠীরা। পুরো অনুষ্ঠানস্থলে নেমে আসে বিষাদের ছায়া।

পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক এবং বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জি এইচ এম সাগর বলেন, ‘আনন্দ হঠাৎই অশ্রুতে পরিণত হলো। আমাদের বন্ধু পুনর্মিলনীতে এসে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটা কোনোভাবেই ভাবতে পারিনি। আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই ক্ষতির সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আমাদের সব আয়োজন ক্যান্সেল, আজকের দিনটি আমরা শোকের মধ্যেই পালন করছি।’

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত