হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে গাড়িচাপায় গফরগাঁওয়ের যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

সৌদি আরবে গাড়িচাপায় ময়মনসিংহের গফরগাঁওয়ের জাহাঙ্গীর আলম (২৭) নামে প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৯ মে) রাতে নিহত যুবককের ছোট ভাই আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত জাহাঙ্গীর গফরগাঁওয়ের পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

গতকাল সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। শনিবার সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।

নিহত জাহাঙ্গীরের বাবা আসাদ মিয়া বলেন, ‘সংসারে সচ্ছলতার আশায় জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কাজ করতে গিয়ে গাড়িচাপায় আমার ছেলে মারা গেছে। সংসারের অভাব আর দূর হলো না।’

নিহত ব্যক্তির পরিবারের দাবি, সরকার যেন মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রবাসীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে পরিবারের লোকজন যোগাযোগ করেনি।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ