হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে বজ্রপাতে মো. হৃদয় হাসান (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর মৌহডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হৃদয় হাসান ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে কেন্দুয়া কালীবাড়ী এলাকার মুকুল নিকেতন নামে একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও হৃদয়ের পরিবার জানায়, হৃদয় বাড়ির পাশে খালপাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাত শুরু হয়। হৃদয় ঘাস বস্তায় ভরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বজ্রপাতে হৃদয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ