হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আটক রোহান মিয়া। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের তারাকান্দায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রোহান মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পিবিআই বলছে, নিহত নারী ‘প্রেমের ফাঁদে পড়ে খুন’ হয়েছেন।

গত ৩ জুলাই সকাল ১০টার দিকে তারাকান্দা থানার দাদরা গ্রামের গেসু মিয়ার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা-পুলিশ, র‍্যাব, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে যায়।

তদন্তে বেরিয়ে আসে নিহতের নাম সুফিয়া খাতুন (৩৪)। তিনি ফুলপুর উপজেলার পাতিলগাঁও গ্রামের কেরামত আলীর মেয়ে।

পিবিআই জানায়, আটক রোহান মিয়া প্রেমের অভিনয় করে সুফিয়াকে ফাঁদে ফেলেন। গত ২৯ জুন রাতে সুফিয়াকে বাজারে ডেকে সেখান থেকে পরিত্যক্ত বাড়িটিতে নিয়ে যান। সেখানে একপর্যায়ে কথাকাটাকাটি হলে রোহান ওড়না পেঁচিয়ে সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে দেন। সুফিয়ার কাছে থাকা ৩ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে রোহান পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, নিহতের মোবাইল ফোনটি আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আটকের পর রোহান মৌখিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তবে আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ