হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক গুরুতর আহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তারা হলেন দৈনিক যায়যায়দিনের ক্যাম্পাস প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ বিন সাইদ।

জানা গেছে, অগ্নিবীণা হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে আহত হন একাধিক শিক্ষার্থী। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একটি অংশের হামলার শিকার হন সাংবাদিকেরা।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী লুবন মোখলেসের নেতৃত্বে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিন (পূর্বে বহিষ্কৃত) ও রায়হান, চারুকলার ২০১৭-১৮ সেশনের শাহরিয়ার এবং চারুকলার ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৌমিক জাহানসহ অন্তত ১৫ থেকে ২০ জন লাঠিসোটা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে উপর্যুপরি কিল ঘুষি, লাথি, সংঘবদ্ধ হামলা চালায়। আহত দুই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর আহত সাংবাদিকদেরকে মেডিকেল সেন্টারে দেখতে এসে বলেন, ‘যারা হামলা করেছে, তারা যে-ই হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’

পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত সাংবাদিকেরা তাদের জীবনের নিরাপত্তাসহ দ্রুত অপরাধীদের রুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত