হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার

প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর রেলওয়ে স্টেশনে অসহায় সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন, সহসভাপতি এনামুল হক ছোটন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ অসহায়দের হাতে খাবার তুলে দেন। এক বছর ধরে সপ্তাহে এক দিন করে সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন বলেন, সপ্তাহে অন্তত এক দিন এক বেলা ভালো খাবার সুবিধাবঞ্চিত ভাসমান ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেওয়াই হচ্ছে তাঁদের মূল লক্ষ্য। খাবারের মেনুতে রয়েছে ডিম-খিচুড়ি, ভাত-ডিম আবার কখনো কখনো যোগ হয় বিরিয়ানি। এটাকে যেন কেউ অন্য কিছু না বলে, সে জন্য দুই টাকার বিনিময়ে  খাবার দেওয়া হয়। এ প্রজেক্টের কার্যক্রম চলে সমাজের কিছু মহৎপ্রাণ ব্যক্তির সাহায্য ও স্বেচ্ছাসেবীদের হাতখরচের সামান্য অংশ দিয়ে। সংগঠনটির বয়স দুই বছর হয়েছে। সংগঠনটির অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রজেক্টগুলো চলবে (দুই টাকায় খাবার) এবং ছিন্নমূল মানুষের কল্যাণে।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল