হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গৌরীপুরে মাজারে ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে টেঙ্গাপাড়া গ্রামে মোগল আমলের শাহজাহান উদ্দিন (রহ.) আউলিয়া নামের মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপ করার ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে এসে দেখি, মাজারের মূল অংশের বাউন্ডারি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। রাতের কোনো একসময়ে কারা এ কাণ্ড করেছে, তা বলা যাচ্ছে না।’

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) বলেন, ‘আমি প্রায় ৪০ বছর ধরে এই মাজারে আছি। কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। বাপ-দাদাদের কাছে জানতে পেরেছি, মোগল সম্রাটের আমলে এই মাজার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে আসে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। ঘটনায় দায়ীদের বিচার দাবি করছি।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মাজারের খাদেম মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ