হোম > সারা দেশ > ময়মনসিংহ

৪০০ টাকার জন্য তরুণকে পিটিয়ে হত্যা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় গাজী মিয়া (২০) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার তাঁকে বেধড়ক মারধর করে আহত করে তাঁর বন্ধুসহ কয়েকজন ব্যক্তি।

গাজী মিয়া উপজেলার সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্তোষপুর দক্ষিণপাড়া গ্রামে গাজী মিয়ার কাছ থেকে ৫০০ টাকা ধার নেন তাঁর বন্ধু আ. আলীম। কয়েক দিন পরে ১০০ টাকা ফেরত দেন।

অন্য ৪০০ টাকা মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মফিজের মদিদোকানের সামনে চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে আলীমসহ তিনজন গাজীকে বেধড়ক মারধর করেন।

আহত অবস্থায় গাজীকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। গতকাল তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে ওসি রুকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির বাবা চৌধুরী মিয়া বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল