হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে হাতবাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নান্দাইলে হাতবাঁধা অবস্থায় সুজন মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার (২ জুন) দুপুরে নান্দাইল মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময় সুজন মিয়াকে হত্যা করা হয়। পরে নান্দাইলের খারুয়া ইউনিয়নের মহেশকুড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে জনৈক আব্দুল হালিমের বাগানের আমগাছে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়। আজ দুপুরের দিকে গাছে মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো এক সময় তাঁকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদীতে, ধর্ষণের পর হত্যা অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল