হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা বাক্‌প্রতিবন্ধী, সৎবাবা গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে সৎবাবার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা বাক্‌প্রতিবন্ধী কিশোরী। এ অভিযোগে গতকাল শুক্রবার সৎবাবা মো. আব্দুল হেলিমকে (৬৫) আটক করে পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করে স্থানীয়রা। আব্দুল হেলিম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত এশা ব্যাপারীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম ভিন্ন গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে রিয়াজ উদ্দিনের ১৬ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী মেয়ে আছে। বিয়ের পর আব্দুল হেলিম দ্বিতীয় স্ত্রীকে নিজের বাড়িতে না এনে বরং নিয়মিত ওই স্ত্রীর বাড়িতে যেতেন। এই সুযোগে স্ত্রীর বাক্‌প্রতিবন্ধী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক মেয়েটিকে পরীক্ষা করে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে জিজ্ঞেস করলে সে ইশারা ইঙ্গিতে সৎবাবা আব্দুল হেলিমের কথা বলে।

এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে আব্দুল হেলিম স্ত্রীর বাড়িতে গেলে স্থানীয়রা তাঁকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ