হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলের খারুয়া বাজারে ১৪৪ ধারা প্রত্যাহার, সংঘর্ষের ঘটনায় ৫৭০ জনের বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নান্দাইলের খারুয়া বাজারে ১৪৪ ধারা চলাকালে থমথমে পরিস্থিতি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর আজ রোববার বেলা সাড়ে ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

ফাতেমা জান্নাত জানান, বেলা সাড়ে ৩টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে সর্বসাধারণের জন্য চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার নান্দাইল মডেল থানা পুলিশ বাদী হয়ে দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে খারুয়া বাজারের আশপাশের লোকজন এলাকা ছাড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে খারুয়া বাজারের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। এর ফলে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে।

গত বৃহস্পতিবার সকালে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমির চৌহদ্দি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পরে অতিরিক্ত পুলিশ, র‍্যাব-১৪ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং খারুয়া বাজারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,`সংঘর্ষের ঘটনার পর দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা অপরাধী, তাদের নামেই মামলা হয়েছে।'

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ