হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্ব পাশে রাস্তার ধারে বাঁশঝাড়ের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ