হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি নির্বাচন: ইভিএম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিতরণ শুরু করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের সার্কিট হাউস মাঠ থেকে ইভিএম বিতরণ শুরু করা হয়। এই কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। ১৩৪ জন প্রিসাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এই ইভিএম বুঝিয়ে দেওয়া হচ্ছে। 

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ করা হবে। এর জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে। আগামীকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। 

ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ 

মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র‍্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল