হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিশু ধর্ষণের প্রতিবাদ, গ্রেপ্তার ও শাস্তির দাবি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে পাটখেতে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

এদিকে পাঁচ দিন আগে ধর্ষণের ঘটনায় মামলা হলেও অভিযুক্ত গোলাম হোসেন (৭৫) অধরা। তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, গত ১৩ মে উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত আসালত ব্যাপারীর পুত্র গোলাম হোসেন (৭৫) স্কুলপড়ুয়া এক শিশুকে কৌশলে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা ওই দিন রাতে গোলাম হোসেনকে আসামি করে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন। এ সময় ধর্ষণের শিকার মেয়ের বাবাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ