হোম > সারা দেশ > ময়মনসিংহ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুরা। ছবি: আজকের পত্রিকা

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছে ৩৪ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু। আর এ সময়ে সুস্থ হয়ে মোট ৭২ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

মারা যাওয়া ছেলেশিশুটির বয়স তিন মাস। সে কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। ৯ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল বেলা পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

গত ১৭ মার্চ থেকে আজ রোববার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছে মোট ৬১১ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ শিশুর।

আজ সকালে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশু রোগীদের স্বজনদের চোখেমুখে হতাশার ছাপ। চার মাস বয়সী ছেলেশিশুকে নিয়ে ভর্তি শারমিন চৌধুরী বলেন, ‘সর্দি-জ্বরের পর চিকিৎসকেরা বলেছেন, ছেলে হামে আক্রান্ত। তাই এক সপ্তাহ ধরে হাসপাতালে। চোখের সামনে অনেক মায়ের বুক খালি হচ্ছে, তাই দুশ্চিন্তা কমছে না।’

শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা বলেন, ‘হাম ছোঁয়াচে হওয়ায় তা বাড়ছে। এ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। যথাসময়ে হামের টিকা নিতে হবে। আমরা সীমিত জনবলের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত