হোম > সারা দেশ > ময়মনসিংহ

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবদলের কর্মী খুন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামের এক যুবদলের কর্মী খুন হয়েছেন। আজ বুধবার নগরীর পাটগুদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালীবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) শফিক উদ্দিন বলেন, ‘বেলা সাড়ে ৩টার দিকে ওই যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান। ওই যুবকের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়।’

নিহত ব্যক্তির বাবা সাইদুল হক বলেন, ‘পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তবে, কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে। এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে আমার ছেলের খুনিদের বিচারের দাবি জানাই।’

এ বিষয়ে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান বলেন, ‘নিহত রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত