হোম > সারা দেশ > ময়মনসিংহ

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

ময়মনসিংহ প্রতিনিধি

আজ সকালে ময়মনসিংহের ভাটিকাশর এলাকার সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রতিটি ঘরে শান্তি ফিরে আসুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি। বড়দিন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ চাই। সৃষ্টিকর্তা যেন সবাইকে সহনশীল ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন।’

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর ভাটিকাশর এলাকার সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। ধর্মীয় আলোচনা ও প্রার্থনা পরিচালনা করেন বিশপ পনেন পল কুবি।

অনুষ্ঠান শুরুর আগেই খ্রিষ্টধর্মাবলম্বীরা দলে দলে গির্জায় আসেন এবং প্রার্থনায় অংশ নেন।

গির্জায় আসা জলি রিচিল বলেন, ‘দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা। এই দিনে আমাদের প্রত্যাশা—মানুষের মাঝে শান্তি বিরাজ করুক। ধর্ম ও নৈতিকতা যেন প্রতিটি মানুষের চলার পাথেয় হয়।’

এদিকে বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় একই ধরনের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করা হয়েছে। গির্জাগুলো রঙিন আলো ও বর্ণিল সাজে সাজানো হয়। দিবসটি উপলক্ষে জেলার গির্জা, উপাসনালয় ও বড়দিন উদ্‌যাপনস্থলগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল