হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে প্রতীকী ম্যারাথন

ময়মনসিংহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে ময়মনসিংহে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার সকালে নগরীর টাউনহল জুলাই চত্বরে এ প্রতিযোগিতা হয়। এতে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যসহ কয়েক শতাধিক প্রতিযোগী।

সকাল ৮টায় তিন ধাপে শুরু হয় ম্যারাথন। প্রথম ধাপে ছিলেন আহত জুলাই যোদ্ধারা, পরে হয় দৌঁড়বিদদের প্রতিযোগিতা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে ময়মনসিংহে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। ছবি: আজকের পত্রিকা

ম্যারাথনে অংশ নেয়া প্রতিযোগি গোকুল সূত্রধর মানিক বলেন, শরীরকে সুস্থ এবং ফিট রাখতে সবার নিয়মিত হাঁটা এবং দৌড়ানো প্রয়োজন। এতে মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি থেকেও মুক্তি মিলবে যুবসমাজের।

জেলা প্রশাসক বলেন, “আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারে মানসিক অবসাদ রয়েছে। তাই এমন আয়োজনের মাধ্যমে জুলাইয়ের যে চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তা গতি পাবে।'

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে ময়মনসিংহে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। ছবি: আজকের পত্রিকা

বিজয়ীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। অংশগ্রহণকারীরা বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন হওয়া উচিত।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল