হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলসিন্দুরের ঘরে ঘরে আনন্দ

ময়মনসিংহ প্রতিনিধি

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অধ্যাপক মালা রানী সরকারসহ অন্যরা। ছবিটি গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে থাকা খেলোয়াড়দের মধ্যে ছয়জন ছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাই কলসিন্দুরের ঘরে ঘরে এখন আনন্দ। চলছে মিষ্টি বিতরণও।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারী ফুটবলের আঁতুড়ঘর হিসেবে খ্যাত কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে মিষ্টি বিতরণ করা হয়। এ বছরের সাফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চার এবং বর্তমান দুজনসহ মোট ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুরা, সানজিদা, শিউলী আজীম ও মারিয়া মান্দা।

কলেজমাঠে মিষ্টি বিতরণের সময় সেখানে ৩৪ খুদে নারী ফুটবলার উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ফুটবলকন্যাদের মা খ্যাত অধ্যাপক মালা রানী সরকার, ফুটবল কোচ জুয়েল মিয়া প্রমুখ।

কোচ জুয়েল মিয়া বলেন, ‘এমন জয়ে দেশবাসীসহ কলসিন্দুরবাসী আনন্দিত। মেয়েদের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকুক।’

অধ্যাপক মালা রানী সরকার বলেন, ‘কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নারী ফুটবল দলের শুরু থেকেই আমি ছিলাম, এখনো আছি। আমরা প্রত্যাশা করি, নারী ফুটবলার তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং দেশবাসীকে এভাবে সব সময় আনন্দিত রাখবে।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ