হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের পথে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: আজকের পত্রিকা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের পথে রয়েছে। বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন এবং শিগগির কৃষি কার্ড বিতরণ শুরু হবে। নেওয়া হয়েছে খাল খনন কর্মসূচি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি প্রমুখ।

এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিকেল ৫টায় উপজেলায় মশাখালী ইউনিয়নের শিলার বাজার ভাওয়াল রাজকাচারী, ঐতিহ্যবাহী তেরশ্রী জামে মসজিদ ও সতরবাড়ী মসজিদে সোবহানীসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘সংস্কৃতি হলো একটি দেশের মূল চালিকাশক্তি। সংস্কৃতিচর্চায় বিপ্লব ঘটাতে হবে। হারানো গৌরব পুনরুদ্ধারসহ সুষ্ঠু ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ