হোম > সারা দেশ > ময়মনসিংহ

৮২ কেন্দ্রে এগিয়ে ইকরামুল হক টিটু 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রাপ্ত ১২৮টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ৭৭ হাজার ৯৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন। 

এদিকে তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৮৭ ভোট। এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৭২ ভোট।

নির্বাচন কমিশন বলেছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত। 

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা চার থেকে ছয়জন। সর্বোচ্চ আটজন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল