হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লাখ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ সেবনের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানায় ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মো. ইকরামুল হক টিটু শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের আহ্বান জানান। বিশেষত হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিষ্কার রাখা, টয়লেটের পর হাত ধোয়ার ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়াসহ অনেকে। 

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদীতে, ধর্ষণের পর হত্যা অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল