হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাঁধ নির্মাণে অনিয়ম: ময়মনসিংহ পাউবো কার্যালয়ে দুদকের অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি

দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক।

গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিনভর ঈশ্বরগঞ্জের মরিচারচর ব্রহ্মপুত্র নদের বাঁধ এবং নগরীর টাউনহল মোড়-সংলগ্ন পাউবোর কার্যালয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষার কাজে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট নথিপত্র তদন্ত শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। পরে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কাছে এসে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করি। আমরা প্রাথমিকভাবে অনিয়ম পেয়েছি। এগুলো যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘এই কাজটি আমার নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময় শুরু হয়। আমি দুই মাস ধরে এসেছি। কাজটি আমি নিজেও পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়নি কোনো অনিয়ম হয়েছে। তবুও দুদক যেহেতু তদন্ত করছে, আমি প্রয়োজনীয় কাগজ দিয়ে সহযোগিতা করছি।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ