হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

মৃত আবু রায়হান নেহাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নেহাল ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৩ জুন রাত ১১টার দিকে ভাইটকান্দি সখল্যা মোড় এলাকা থেকে নিখোঁজ হয় নেহাল। পরদিন থেকে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর বিস্তারিত বলা যাবে। ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ