হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

জব্দ করা চাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকার আশরাফের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ধুরাইল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়। এ সময় আশরাফ উদ্দিন উপকারভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে ব্যবসার উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনেন।

পরে ইউএনও জান্নাত ঘটনাস্থলে গিয়ে মাছের খাদ্যের পাশে রাখা সরকারি ১৫ বস্তা (৫০ কেজি) চাল উদ্ধার করেন। অভিযানের সময় আশরাফ বাড়িতে উপস্থিত ছিলেন না, তাই তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে ত্রাণের চাল কেনা ও মজুত করার অভিযোগে আজ থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

ইউএনও জান্নাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা মিলেছে। ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল কেনা ও মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ করতে দেওয়া হবে না।’

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত