হোম > সারা দেশ > ময়মনসিংহ

আনই দিঘির পাড় ভেঙে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আনই দিঘিতে নিখোঁজ এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ১০টার দিকে দিঘির পাড় ভেঙে পড়ে নিখোঁজ হয় সে। 

নিহত আল আমীন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ভ্যানচালক মো. শাহজাহান মিয়ার ছেলে।  

স্বজনেরা জানায়, আজ শুক্রবার সকালে আনই দিঘির পাড়ে পানি দেখতে গিয়েছিল তিনজন শিশু। হঠাৎ করে দিঘিতে পাড় ভেঙে পানিতে পড়ে যায় আল আমীন। পরে বাকি দুই শিশু বাড়িতে খবর দেয় আল আমীন ডুবে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরের দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেশনের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে আনই দিঘি থেকে আল আমীনের লাশ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য আরাজুল বলেন, ‘পানি দেখতে গিয়ে আনই দিঘিতে ডুবে গিয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ দিঘি থেকে উদ্ধার করা হয়েছে।’ 

ডুবুরি দলের লিডার মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা দুপুর একটার সময় খবর পাই। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে এসে আমরা খোঁজাখুঁজি করে আনই দিঘির ২৫ ফিট পানির গভীর থেকে শিশু আল আমীনের লাশ উদ্ধার করা হয়।’ 

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি নিহত শিশু পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নিহতের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।’

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত