হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে কৃষকের খামার থেকে ৮ গরু চুরি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে কৃষকের খামার। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের খামার থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের আরিফ হোসেন সায়মনের আবদিয়া অ্যাগ্রো নামের খামারে গরু চুরির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় খামারের মালিক আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।

খামারের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গতকাল দিবাগত ভোররাত ৪টার দিকে চার সদস্যের চোর চক্র আবদিয়া অ্যাগ্রো খামারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। খামারে থাকা আটটি গরু নীল রঙের একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

খামারের পাহারাদার আল-আমিন বলেন, ‘রাত ২টার দিকে ঘুমিয়ে যাই। সকাল ৭টার দিকে উঠে দেখি, খামারের তালা ভাঙা। গরু নেই।’

খামারের মালিক আরিফ হোসেন সায়মন বলেন, ‘সকালে পাহারাদারের ফোন পেয়ে এসে দেখি গরু চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখেও চুরির বিষয়টির সত্যতা পেয়েছি। খুব কষ্ট করে খামারে গরুগুলো পালন করেছি। প্রায় ৯ লাখ টাকা মূল্যের হবে ৮টি গরু।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খামারির গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ