হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সে অনুযায়ী জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন ও কৃষি কার্ডের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা প্রাক্কলনে চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, ‘সারা দেশের ন্যায় বিএনপি এবং আমার সংসদীয় আসন নান্দাইলে ভোটের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। নান্দাইলের গুরুত্বপূর্ণ ৬০টি রাস্তা ও সেতু দ্রুতগতিতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, খাল পুনঃখননসহ সব উন্নয়নের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। ইনশা আল্লাহ, পর্যায়ক্রমে সবগুলোই বিএনপি সরকারের আমলে বাস্তবায়ন করা হবে।’

আজ উপজেলার মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা-জসধর শাহ্ মাজার সড়ক ও কপালহর-লংঙ্গারপাড় সড়ক সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, আবুল খায়ের বাবুল প্রমুখ।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ