হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘আল্লাহ তুই দেহিস’: বৃদ্ধের চুল-দাড়ি কাটার মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

গ্রেপ্তার মো. সুজন মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় হেনস্তা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দ ফকিরের চুল ও দাড়ি কাটার মামলায় মো. সুজন মিয়া (৩০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড প্রার্থনা করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ সময় বিজ্ঞ আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন, রিমান্ড শুনানির দিন ধার্য হয়নি, পরে আদালত জানাবেন। আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ বলেন, ‘ওই দিন (ঘটনার দিন) আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিল। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনো আল্লাহর কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে।’

হালিম উদ্দিন আকন্দ আরও বলেন, ‘আমার চুল-দাড়ি কাটার সময় বাইরের দুজন লোকসহ প্রায় আট থেকে ৯ জন লোক ছিল।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ