হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানা (৪০) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ আদেশ দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পান পরিবারের লোকজন। পরদিন সকালে এলাকাবাসী জানতে পারে, খালে গলাকাটা একটি লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। পরে বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত সোহেল রানার জবানবন্দি ও ২০ জন সাক্ষীর সাক্ষ্য এবং আইনজীবীদের জেরা-তর্ক শেষে আদালত এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আবুল কালাম আজাদ ও আসামি পক্ষের মো. শহীদুল হক শহীদ মামলাটি পরিচালনা করেন।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত