হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে গারো পাহাড় থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের রাংটিয়া-গজনী সড়কের পাশে গারো পাহাড়ের মিলনটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে রাখে দুর্বৃত্তরা। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পরে জানা যাবে।

লাশের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। পরে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিভাগের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, নিহত নারীর গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ