হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বন্ধের পথে ৩৮ বছরের পুরোনো কওমি মাদ্রাসা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজানে ৩৮ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিচালক আবু হানিফা নোমান। প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।

মঙ্গলবার গেটে নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন তিনি। বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের সভাপতি ফজলুল হক বলেন, ‘১৯৮৭ সালে স্থাপিত প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। ক্লাস রুটিন নিয়ে কদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার বাদ মাগরিব প্রতিষ্ঠানে বসে বিষয়টি সুরাহার কথা ছিল। মঙ্গলবার (২২ জুলাই) থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা পরিচালকের পদত্যাগসহ ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলন করছে। তারপরও আমরা চেষ্টা করছি বিষয়টি মীমাংসার জন্য।’

শিক্ষার্থীরা পরিচালকের পদত্যাগ চেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ওই লিখিত অভিযোগে শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগ করা হয়। মৌখিকভাবে তারা বলে, ওই প্রতিষ্ঠানে কোনো এতিম নেই। তারপরও পরিচালক ২৮ জন এতিমের নামে টাকা আত্মসাৎ করছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আবু হানিফা নোমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে ফুলবাড়িয়া উপজেলার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দেখি কী হয়।’

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ