হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ভাষাশহীদ জব্বারের বাড়িতে মানুষের ভিড়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষাসৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচুয়ায় (জব্বার নগর) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষাশহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে ভিড় করেছে শত শত মানুষ। শনিবার প্রথম প্রহরে ভাষাশহীদ জব্বারের বাড়ি-সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা লোকারণ্য হয়ে পড়ে।

রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পস্তবক অর্পণ করে।

শনিবার সকালে ভাষাশহীদের গ্রাম জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাতফেরি করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসন শনিবার সকালে ভাষাশহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষাসৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত