হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর ছেলেরও মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে মেয়েসহ মসজিদের ইমামের মৃত্যুর পর ছেলে সিফাত উল্লাহও (৬) মারা গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে মারা যায় শিশুটি। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার সিফাত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম উপজেলার দুধনই গ্রামের চান্দু মেম্বারের ছেলে মাওলানা আবুল কাশেম (৫০)। ভিমরুলের কামড়ে মারা যাওয়া তার মেয়ের নাম লাবিবা আক্তার (৮)। আবুল কাশেম দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন এবং মেয়ে লাবিবা ইদারাতুল কোরআন মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকাল ১০টার দিকে দুধনই বাজার থেকে লাকড়ি আনার জন্য মেয়ে লাবিবা ও ছেলে সিফাতুল্লাহকে নিয়ে নৌকা দিয়ে যাচ্ছিলেন আবুল কাশেম। বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে যায়। তখন ভিমরুলের ঝাঁক তাদের আক্রমণ করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবা আবুল কাশেম ও ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে বেলা ১টার দিকে আবুল কাশেম মারা যান। এরপর বেলা ৩টার দিকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সিফাত উল্লাহও মারা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি মো. আল মামুন। এ ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। এ সময় তিনি নিহতের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন।

আরও খবর পড়ুন:

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত