হোম > সারা দেশ > ময়মনসিংহ

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নে ছুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে তাঁর স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ঘরে ঢুকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় শফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি, খুব দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত