হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ করেছে র‍্যাব। এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার (৩৮) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪।

র‍্যাবের অভিযান সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ী গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে নকল বিড়ি বিক্রির জন্য নিয়ে আসেন—এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার বিড়িসহ আব্দুস সাত্তারকে আটক করে।

পরে তাঁর দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারের ৯টি দোকানে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৭০ হাজার জনতা বিড়ি, দিলীপ বিড়ি, কৃষক বিড়ি উদ্ধার করা হয়।

এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪ –এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমসহ র‍্যাবের সদস্যরা। অভিযান শেষে নকল বিড়ি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে আব্দুস সাত্তারকে ছেড়ে দেওয়া হয়।

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল