হোম > সারা দেশ > ময়মনসিংহ

এবার ভোটে নির্বাচিত হলেন টিটু

নিজস্ব প্রতিবেদক ও ময়মনসিংহ প্রতিনিধি 

দিনভর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নাটকীয়তার পর ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার পর ২০১৯ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন টিটু। 

শনিবার রাতে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। 

ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। 

এর বাইরে আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন ১ হাজার ৪৮৭ এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল ১ হাজার ৩২১ ভোট।

একই সঙ্গে নগরী নতুন করে পেয়েছে ৩২ জন কাউন্সিলর। আর সংরক্ষিত নারী আসনে ১১ জন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী এবং ৯ জন হিজড়া। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৩৯ যা মোট ভোটের ৫৬ দশমিক ৩০ শতাংশ। ।

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি