হোম > সারা দেশ > ময়মনসিংহ

অস্ত্র মামলায় মসিক কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড 

ময়মনসিংহ প্রতিনিধি

অস্ত্র মামলায় ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) কাউন্সিলর মো. রাশেদুজ্জামান নোমানকে (৪২) দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এই রায় ঘোষণা করেন। 

তিনি নগরীর গন্দ্রপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‍্যাডভোকেট মো. হযরত আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।’

৫ বছরের শিশুর মরদেহ মিলল কংস নদীতে, ধর্ষণের পর হত্যা অভিযোগ

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল