হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নাজমুল হোসেন জেলার মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে। ডেঙ্গুতে তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। 

মহিউদ্দিন খান বলেন, নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগতে থাকেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। 

মহিউদ্দিন খান জানান, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, মহিলা ৩ জন ও শিশু ৪ জন। 

এদিকে গত মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড।

চলন্ত ট্রেনে শিশুর জন্ম

ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

হালুয়াঘাটে বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল জব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের মামুন মারা গেছেন

ময়মনসিংহে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাককানইবি ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিদ্যুৎহীন ৪২ ঘণ্টা, বিপাকে মানুষ

এখন থেকে নগরবাসী কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক

নান্দাইলে ভিজিএফের ২ হাজার কেজি চাল জব্দ